কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির মশক নিধন অভিযানে জরিমানা ৪ লাখ

এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন মশক নিধন কর্মকর্তারা। ছবি: কালবেলা
এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন মশক নিধন কর্মকর্তারা। ছবি: কালবেলা

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বহুতল ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২১ মামলায় ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) ডিএনসিসির মশক নিধন অভিযানে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৬ মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

অঞ্চল-৩ এর আওতাধীন বনানী ও বারিধারা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে এডিস মশার লার্ভা পাওয়ায় চার ভবন মালিককে চার মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুরের মণিপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৯০টি বাসাবাড়ি, ভবন, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। এ সময় সাতটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-১ ও ৭ এর আওতাধীন উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন এ অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় একটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৯ এর আওতাধীন ভাটারার নুরের চালা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বাড়িতে লার্ভা পাওয়ায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ ও মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। লার্ভার উৎসস্থল ধ্বংসে ব্যবস্থা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X