শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেস উইংয়ের প্রতিবেদন বিষয়ে কালবেলার ব্যাখ্যা

প্রধান উপদেষ্টার প্রেস উইং ও কালবেলার লোগো। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস উইং ও কালবেলার লোগো। ছবি : সংগৃহীত

সংখ্যালঘু-আদিবাসী ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা একটি প্রতিবেদনে দৈনিক কালবেলার নাম উল্লেখ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অনলাইন, টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ ও প্রচার হওয়ার পরও শুধু কালবেলার নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকৃত বিষয় হচ্ছে, দৈনিক কালবেলা অনলাইনসহ দেশের বিভিন্ন অনলাইন, টিভি ও সংবাদপত্রে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বরাত দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মূলত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গত ১২ মার্চ এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে। সেখানে বলা হয়, ‘ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংখ্যালঘু-আদিবাসীদের টার্গেট করে মোট ৯২টি সহিংসতার ঘটনা ঘটেছে।’ এই সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়েই গত ১২ ও ১৩ মার্চ গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা এক প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ৯২টি ঘটনার মধ্যে ৫৯টি ঘটনার সত্যতা পাওয়া গেলেও ৩৩টি ঘটনার কোনো সত্যতা বা অভিযোগ পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সেই প্রতিবেদনে এই খবরটি শুধু দৈনিক কালবেলায় প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়, যা সত্য নয়। দেশের বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তি হিসেবে খবরটি প্রচার করা হয়। প্রতিবেদনটি দৈনিক কালবেলার নিজস্ব কোনো জরিপ বা বিশ্লেষণ নয়। অথচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রতিবেদনে ‘দৈনিক কালবেলা প্রকাশিত’ খবর হিসেবে শুধু কালবেলার নাম উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১০

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১১

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৫

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৬

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৭

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৮

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৯

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

২০
X