মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আরও অটোরিকশার অনুমতি দিতে চালকদের সড়ক অবরোধ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা মহানগরীতে নির্ধারিত অটোরিকশার বাইরে আরও অটোরিকশার চলাচলের অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা।

রোববার (১৩ জুলাই) বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিন সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা প্রথমে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মূল সড়ক বন্ধ করে দুই পাশে বসে পড়েন। মূল সড়কে অবস্থান নিলে দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে সড়কের উত্তরাগামী অংশ ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে চালকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

সড়ক অবরোধকারী চালকেরা বলছেন, সিএনজিচালিত অটোরিকশার রুট নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

জানতে চাইলে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন কালবেলাকে বলেন, এটা শ্রমিকদের অনৈতিক আবদার। জেলার নিবন্ধন নিয়ে তারা কেন মহানগরে চালাতে চাইবে। বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা হালুয়া-রুটি খাওয়ার জন্য চালকদের প্রশ্রয় দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১০

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১১

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১২

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৩

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৪

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৫

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৬

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৭

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৮

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

২০
X