কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজের চেয়ারম্যান, ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মরহুম সাঈদ হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বাদ আসর যায়যায়দিন পরিবারের সদস্যদের উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজার এইচআরসি ভবনের দশম তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এইচআরসি গ্রুপের প্রশাসনিক প্রধান মিজানুর রহমান, কন্ট্রোলার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আল হাসান আল ফারুক, যায়যায়দিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং যায়যায়দিনের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। যায়যায়দিনের বিভিন্ন জেলা-উপজেলার বিপুল সংবাদদাতা ও প্রতিনিধি দোয়া মাহফিলে অংশ নেন।

প্রসঙ্গত, সাঈদ হোসেন চৌধুরী গত ১৫ জুলাই বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার বাদ আসর প্রথম ও বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে রাত ৮টায় রাজধানীর পরীবাগে সাদাত নূর ভবন প্রাঙ্গণে এ শিল্পপতিকে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X