কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

সিইসি এএমএম নাসির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত
সিইসি এএমএম নাসির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বলেন, সোমবার দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

এর আগে গত বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে সেটি বাতিল করা হয়েছিল।

গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেন।

আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X