কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

পড়াশোনায় সাফল‍্য থাকবে সকালের যে ৫ অভ‍্যাসে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকাল হলো দিনের সবচেয়ে শান্ত সময়। চারপাশে তখন খুব একটা শব্দ হয় না, মনও ফ্রেশ থাকে। এই সময়টা যদি পড়াশোনায় কাজে লাগানো যায়, তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। কিন্তু শুধু সকালে উঠলেই হবে না—দিনটাকে শুরু করতে হবে ঠিকভাবে। কীভাবে শুরু করবেন, সেটাই জানানো হলো সহজ কয়েকটি ধাপে।

আরও পড়ুন : কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

আরও পড়ুন : রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

তাড়াতাড়ি উঠুন : সকালে যত তাড়াতাড়ি উঠতে পারবেন, ততটাই আপনার লাভ। হাতে সময় থাকলে কোনো কিছুই তাড়াহুড়ো করে করতে হবে না। পড়ায় ভালোভাবে মন বসানো যাবে।

নিজের শরীরের যত্ন নিন : রাতভর ঘুমানোর পর আমাদের শরীর একটু শুকিয়ে যায়, জলের ঘাটতি হয়। তাই সকালে উঠে প্রথম কাজ হওয়া উচিত জল খাওয়া। শরীর ভালো না থাকলে মনও ঠিকঠাক চলে না—তাই নিজের যত্ন নেওয়া জরুরি।

দিনের প্ল্যান তৈরি করুন : সকালেই ঠিক করে ফেলুন কোন কোন বিষয় পড়বেন, কতক্ষণ পড়বেন। একটা খাতায় সময় ভাগ করে লিখে নিন। এতে আপনি নিজের সময় নষ্ট না করে গুছিয়ে কাজ করতে পারবেন।

ফোন থেকে দূরে থাকুন : পড়ার সময় ফোনটা যতটা সম্ভব দূরে রাখুন। বারবার সোশ্যাল মিডিয়ায় চোখ দিলে মনোযোগ নষ্ট হয়। পড়াশোনা কম হয় আর সময়ও নষ্ট যায়।

ইতিবাচক ভাবনা নিয়ে দিন শুরু করুন : সকালটা শুরু করুন ভালো কিছু ভেবে। নিজের মধ্যে যদি পজিটিভ ভাবনা রাখেন, তাহলে কাজ করার ইচ্ছেও বাড়বে। মন দিয়ে পড়লে সব কিছু বেশি দিন মনে থাকবে।

আরও পড়ুন : অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

আরও পড়ুন : পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

সকালে ঠিকভাবে দিন শুরু করলে শুধু পড়াশোনা নয়, জীবনের অন্য কাজেও অনেক এগিয়ে যাওয়া যায়। নিজের জন্য সময় বের করুন, ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করুন—সাফল্য একদিন আসবেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১০

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১১

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১২

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১৪

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৫

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৬

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১৭

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১৮

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১৯

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

২০
X