কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্য কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে, এমন তথ্য অন্তর্বর্তী সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো তথ্য নেই। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে।’

ভারত–বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। দুই পক্ষ একমত হলে সম্পর্ক আরও এগোবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে এক দফা চিঠি দেওয়া হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না জানিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক। যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন প্রকাশ করবেন এবং তার কোনো সহযোগিতা প্রয়োজন হবে, তখন মন্ত্রণালয় বিষয়টি দেখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১০

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১১

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১২

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৫

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৬

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৭

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৮

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৯

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

২০
X