কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ

সংসদীয় আসন বাড়ল গাজীপুরে, কমলো বাগেরহাটে

নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রজ্ঞাপনে গাজীপুরে একটি আসন বেড়েছে ও বাগেরহাটে একটি কমেছে। এতে গাজীপুরে আসন বেড়ে হয়েছে ৬টি, আর বাগেরহাটে কমে দাঁড়িয়েছে ৩টিতে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন শিগগিরই গেজেটে প্রকাশ হবে।’

এর আগে সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যাচাইবাছাই শেষে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে ইসি। তখন দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয় এবং ৩৯ আসনে আনা হয় আংশিক পরিবর্তন। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি কমানোর প্রস্তাব ছিল।

খসড়া প্রকাশের পর সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এ সময় পর্যন্ত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন আসে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪ আসন সম্পর্কিত ছিল ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X