কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ফেব্রুয়ারির নির্বাচন

ভোট দিতে চান ৯৪ শতাংশ, পিআর বোঝেন না ৫৬ শতাংশ ভোটার

ইনোভিশন কনসালটিংয়ের জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
ইনোভিশন কনসালটিংয়ের জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলে ৯৪ দশমিক ৩ শতাংশ মানুষ (উত্তরদাতা) ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ মানুষের কোনো ধারণা নেই।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার প্রথম পর্বে এসব ফলাফল উঠে এসেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

সভায় ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জরিপের ফলাফল তুলে ধরে জানান, চলতি বছরের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।

জরিপে দেখা গেছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছেন ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে। এ ছাড়া ৭৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন।

তবে ৫৬ শতাংশ উত্তরদাতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, গত ছয় মাসে দেশে চাঁদাবাজি বেড়েছে।

জরিপ অনুযায়ী, পিআর পদ্ধতির বিষয়ে প্রবীণ প্রজন্মের মানুষের তুলনায় নবীন প্রজন্মের মানুষের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব বেশি।

জরিপের ফলাফলে আরও উঠে আসে, ভোটের সময় পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ‘জেন-জি’ প্রজন্ম প্রবীণ প্রজন্মের তুলনায় কম ইতিবাচক। ৭৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তবে স্বল্প শিক্ষিতদের তুলনায় উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারের কাজে কম সন্তুষ্ট। তারাও মনে করেন, দেশে চাঁদাবাজি বেড়েছে।

জরিপে উঠে এসেছে, সাধারণ উত্তরদাতাদের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ভোট দিতে কম আগ্রহী এবং নির্বাচনের সময় নিয়ে তাদের মধ্যে দ্বিমত বেশি।

এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X