কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান হিরো আলম

বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান হিরো আলম। ছবি : সংগৃহীত
বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান হিরো আলম। ছবি : সংগৃহীত

বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করব। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দিবেন তাহলে অবশ্যই আমি ভোট করব।'

তিনি বলেন, 'বগুড়া-৬ আসন থেকে ভোট করব। আওয়ামী লীগ যদি দল থেকে নির্বাচন করতে বলে তাহলে করব। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করব। তবে প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।'

এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু হুমকিদাতা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক।’

এর আগে, গত ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। সে সময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X