কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে : আদিলুর

বক্তব্য রাখছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠী। টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে। দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরের জন্য তরুণদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

রোববার (৯ নভেম্বর) সকালে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের টেকসই উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য দক্ষতার সঙ্গে নীতি ও সততা থাকা প্রয়োজন উল্লেখ করে আদিলুর বলেন, ‘দক্ষ জনগোষ্ঠীর সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়ন পরিকল্পনা স্থায়ীত্ব পাবে না। প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজ করলে চলবে না, বর্তমান ও আগত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দিতে হবে।’

এ বিষয়ে কাজ করার জন্য তিনি আইডিইবির প্রতি আহ্বান জানান।

দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তিকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপদেষ্টা প্রতিপাদ্যের মূল স্পিরিট বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

আলোচনা অনুষ্ঠানের পর উপদেষ্টা আইডিইবি ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে আইডিইবি ভবন থেকে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-জাতীয় প্রেস ক্লাব-পল্টন মোড়-বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আইডিইবি ভবনে এসে শেষ হয়।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X