কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে : সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, খেলোয়াড়রা (রাজনৈতিক দল) সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। তবে, খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি বলেন, নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। ইসি যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তবুও শহরের এই চিত্র অনভিপ্রেত। যদি দলগুলো নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে দেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ বিরাজ করছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মুসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X