রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলীর গণসংযোগ। ছবি : সংগৃহীত
গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলীর গণসংযোগ। ছবি : সংগৃহীত

গাজীপুরে বিশাল শোডাউন করে নিজের প্রার্থিতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়িবহর নিয়ে প্রার্থিতা ঘোষণা এবং গণসংযোগ করেন।

প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যে বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাফিলাতলী গ্রামে। ছাত্রজীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদল নেতা ছিলেন।

জানা গেছে, সকাল ১০টার দিকে কর্মী-সমর্থকসহ গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারণা শুরু করেন গোলাম শাব্বির আলী। এ সময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য দেন।

গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি গাজীপুর-৩ আসন থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমার বিশ্বাস, দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দেবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই, তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে বের হয়েছি। দলের যে ৩১ দফা কর্মসূচি আছে, সেটাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি থেকে নেতাকর্মীদের বিরত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা—এসব হচ্ছে আমার অঙ্গীকার।

দিনভর তিনি নির্বাচনী এলাকার রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালান।

এদিকে সোমবার (৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন গোলাম শাব্বির আলী (পারভেজ)। শ্রীপুর উপজেলার মণ্ডল কনভেনশন সেন্টারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X