কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দাবি না মানায় ব্র্যাক বয়কটের ডাক আন্দোলনরত শিক্ষার্থীদের

ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় ব্র্যাক বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় ব্র্যাক বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সারা দেশে ব্র্যাক বয়কটের (প্রতিষ্ঠানটির সকল পণ্য ও সেবা) ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবি ছিল- শিক্ষক আসিফ মাহতাবকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান কী তা বিবৃতির মাধ্যমে জানানো।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। আন্দোলনকারীদের পক্ষে মারুফ রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসলেও তারা দাবি মেনে নেয়নি। তাই ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক বয়কটের (প্রতিষ্ঠানটির সকল পণ্য ও সেবা) ডাক দিচ্ছি।

এর আগে, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিকবিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার ইস্যু অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন একদল শিক্ষার্থী। ‘ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে দুই দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বসে। আন্দোলনকারীরা জানিয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় দাবি দুটির পক্ষে ও বিপক্ষে সন্তুষ্টিমূলক কোনো জবাব দিতে পারেনি। এ কারণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্র্যাক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X