কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আত্মঘাতী জঙ্গি গ্রেপ্তার করে সর্বোচ্চ পদক র‌্যাব-১৪ অধিনায়কের ঝুলিতে

মহিবুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
মহিবুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান পুলিশ সুপার থাকার সময়ে দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে। তখন চালিয়েছেন জঙ্গিবিরোধী বড় অভিযান। ভূমিকা রেখেছিলেন জঙ্গিবাদ দমনে। পদোন্নতির পর দায়িত্ব পান র‌্যাব-১৪ এর অধিনায়কের। পুরোনো অভিজ্ঞতায় সেখানেও জঙ্গি দমনে রাখছেন ভূমিকা। তার অসীম বীরত্ব এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিও মিলেছে এবারের পুলিশ সপ্তাহে, ভূষিত হয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম)।

এবার র‌্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খানসহ ৩৫ জন পান সর্বোচ্চ পদক বিপিএম। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের তা পরিয়ে দেন।

মহিবুল ইসলাম খানের পদক প্রাপ্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তা জঙ্গি দমন ও জঙ্গি তৎপরতা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান সংগঠক মো. আজিজুল হক ওরফে গোলাপ পালিয়ে ছিলেন নির্বিঘ্নে। দীর্ঘ ১৮ বছর পর এই দুর্ধর্ষ জঙ্গিকে গ্রেপ্তারে সফল হন র‌্যাব অধিনায়ক মহিবুল ইসলাম খান। এ ছাড়াও এই কর্মকর্তা দুটি পৃথক জঙ্গি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেমবি জঙ্গি মো. মোস্তফা ওরফে মোস্ত ওরফে শামীম এবং ৭ বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সূরা সদস্য মো. আ. কাইয়ুমকে গ্রেপ্তারেও সফলতা দেখান। তাদের মধ্যে মোস্তফা জেএমবির আত্মঘাতী দলের সদস্য ছিল।

জঙ্গি দমনে সফলতার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দণ্ড পাওয়া যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারেও সফলতা দেখান তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে একাত্তরে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া যুদ্ধাপরাধী সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করেন তিনি। ওই বছরের জুনে ওয়ারেন্টভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. মোখলেছুর রহমান ওরফে তারাকে গ্রেপ্তারেও সফলতা দেখান তিনি।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তাসহ ৩ জনকে র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পেয়েই র‌্যাব-১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান ওই ঘটনার রহস্য উদ্ঘাটন করেন এবং র‌্যাব পরিচয় দেওয়া অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহৃতদের উদ্ধার করেন।

মহিবুল ইসলাম খান এর আগেও সাহসিকতা, কর্মদক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পেয়েছিলেন। তিনি ২০০৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে ২০২২ সালের সেপ্টেম্বরে র‍্যাব-১৪ তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

বিশ্বকাপের উন্মাদনায় সিলেট, জার্সি ও টিভি কেনার ধুম 

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্বাস্থ্যকর্মীর প্রাণ

চাল-ডাল থেকে ক্যামেরা, ৬০ পণ্যের দাম কমানোর পরিকল্পনা বাজেটে

এআইইউবিতে এনআইএলএস চ্যাপ্টারের যাত্রা শুরু

চার কারণে আমের দামে ধস, ১০০ টাকায় মিলছে ৩ কেজি

১০

প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্টে নতুন প্রেমের গুঞ্জন

১১

জীবিত মাকে মৃত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

১২

প্রধানমন্ত্রীর সফর শেষে রাস্তার ইট তুলে নিয়ে গেলেন ঠিকাদার

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

১৪

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

১৫

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

১৬

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

১৭

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

১৮

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

১৯

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

২০
X