কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, অনেককে জরিমানা

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটি চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে। এছাড়া আরও অনেককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় হাজিদের জন্য অপর্যাপ্ত আবাসন পরিসেবা সংক্রান্ত লঙ্ঘনের কারণে চারটি উমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করেছে। এ সময় বেশ কয়েকটি কোম্পানির ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে। উমরাহ যাত্রীদের জন্য প্রতিশ্রুত আবাসনসেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হঠাৎ করে পরিচালিত একাধিক মাঠপর্যায়ের পরিদর্শনে দেখা যায়, কিছু কোম্পানি অনুমোদিত কর্মসূচির আওতায় চুক্তি অনুযায়ী মানসম্মত সেবা প্রদান করছে না। এতে হাজিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব অনিয়ম সেবাদাতাদের সাথে করা চুক্তির লঙ্ঘন এবং আমাদের প্রত্যাশিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হাজিদের আরাম, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলোর অনিয়মের মাত্রা ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বরখাস্ত হওয়া চারটি কোম্পানির নাম বা আর্থিক জরিমানার পরিমাণ জানানো হয়নি।

সৌদি আরবের ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে এ ধরনের পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় জানায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X