কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ঐক্য পরিষদের আলোচনা সভায় বক্তারা 

সংবিধানের ধর্মীয় রূপ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উৎসাহিত করে চলছে

পুরানা পল্টনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় নেতারা। ছবি : কালবেলা
পুরানা পল্টনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় নেতারা। ছবি : কালবেলা

’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, এর মধ্য দিয়ে সব প্রকার সাম্প্রদায়িকতা ও মৌলবাদিতার খপ্পর থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব।

তারা বলেছেন, সংবিধানের বিকৃত রূপ প্রকারান্তরে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করছে। সংখ্যালঘু ও নারীর অধিকারকে ক্রমেই সংকুচিত করছে। এ সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা।

সোমবার (১০ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় নেতারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ১৯৮৮ সালের ৯ জুন রাষ্ট্রধর্ম বিল তৎকালীন স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সম্মতিক্রমে সংবিধানে সংযোজিত হয়। এর প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। আলোচনায় অংশ নেন, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, অ্যাড. রাণা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, উপাধ্যক্ষ হরিচাঁদ মণ্ডল সুমন, রবীন্দ্র নাথ বসু, পদ্মাবতী দেবী, সাগর হালদার, শুভাশীষ বিশ্বাস সাধন, মতিলাল রায়, বলরাম বাহাদুর, শিমুল সাহা, সজীব সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণতোষ আচার্য শিবু।

বক্তারা আরও বলেন, সংবিধানে ধর্মীয় রূপ শুধু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিকই নয় বরং তা আজও বিদ্যমান থাকায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উৎসাহিত করে চলেছে। এ ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর বাংলাদেশ আর কখনো ফিরবে না। বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানে বা আফগানিস্তানে পরিণত হতে বাধ্য। অথচ তা হবার জন্যে ৭১-র মুক্তিযুদ্ধে বাঙালিরা আত্মত্যাগ করেনি।

ভারতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ধর্মনিরপেক্ষ সংবিধানকে রক্ষায় দেশটির জনগণের ভূমিকা ‘ইতিবাচক’ উল্লেখ করে বক্তারা বলেন, উপমহাদেশজুড়ে শান্তি, স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার চর্চার আবশ্যকীয়তা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X