কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঠ্যবইয়ে পরিবর্তন হচ্ছে ‘শরীফার গল্প’

সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজবিজ্ঞান বই। ছবি : সংগৃহীত
সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজবিজ্ঞান বই। ছবি : সংগৃহীত

পাঠ্যবইয়ে আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’ পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শরীফার গল্পের পরিবর্তে হিজড়া জনগোষ্ঠীর তথ্য শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ে রাখা হবে।

এনসিটিবির চেয়ারম্যানের দায়িত্বে থাকা অধ্যাপক মশিউজ্জামান জানান, চিঠিতে গল্পটি বাদ দিতে বলা হয়নি। সংশোধন, পরিমার্জন বা এর জায়গায় নতুন গল্প রাখতে বলা হয়েছে।

এর আগে, পাঠ্যবইয়ে আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’ বাদ দিয়ে এর পরিবর্তে অন্য গল্প সংযোজনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবিকে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এই গল্পের পরিবর্তে অন্য আরেকটি গল্প সংযোজন করার জন্য জেন্ডার বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে এবং গল্পের পরিবর্তে সংশোধিত গল্প সংযোজন করার ব্যবস্থা নিন।

চলতি বছরের শুরু থেকেই শরীফার গল্প নিয়ে অল্পবিস্তর আলোচনা শুরু হয়। তবে গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে সৃষ্ট একটি ঘটনায় গল্পটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। সে সেমিনারে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের শরীফার গল্প যে কয়েকটি পৃষ্ঠায় রয়েছে, সে পৃষ্ঠাগুলো ছিঁড়ে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর গল্পটি নিয়ে শুরু হয় বিতর্ক।

পরে ২৪ জানুয়ারি ‘শরীফার গল্প’ পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটিও শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। এরই আলোকে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করে মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X