কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে : সালাম

জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। শুক্রবার (১২ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি হয়।

আবদুস সালাম বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। আজকে যদি প্রধানমন্ত্রী শুনেন- খালেদা জিয়া গুলশান থেকে প্রেস ক্লাবে আসছেন, তখন যে জনতার স্রোত নামবে সে আতংকেই তিনি হার্টফেল করতে পারেন। তা না হলে একটি মানুষ যখন অসুস্থ হয় তখন রাজনীতির ঊর্ধ্বে থেকে শত্রু হলেও মানবিক কারণে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন তখন চার্টার্ড বিমানযোগে তাকে বিদেশে নেওয়া হলো, আমরা প্রতিবাদ করিনি। বিএনপির শাসনামলে বিরোধী জোটের অনেক নেতার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। আর আজকে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থাতো করা হচ্ছেই না, বরং তার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আজকে দেশের মানুষ মারা গেলে, না খেয়ে থাকলে এ সরকারের কিছু আসে-যায় না। কারণ এ সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত না। জনগণের ভোট ওদের দরকার হয় না। যদি জনগণের ভোটের প্রয়োজন হতো, তাহলে মানুষের জীবন নিয়ে এরা মসকারা করতো না। সরকার বলছে, দেশের মানুষ নাকি ভালো আছে। আরে ভালো আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ, তাদের কাছে লুটের অর্থ আছে।

তিনি বলেন, আজকে দুর্নীতি বন্ধের কথা উঠছে। এ দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে বিতাড়িত করতে হবে। আইনের রক্ষককে বলবো, দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে আইনের আওতায় আনুন। কারণ তারাইতো অবৈধভাবে জোর করে ক্ষমতায় এসেছে। নিজেরাই দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। সারাদেশকে এরা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে এবং মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X