কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না : সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোগো গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোগো গ্রাফিক্স : কালবেলা

নির্যাতনের প্রতিবাদে ও ছাত্রদের দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণমিছিলে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের হামলা, গুলি ও মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। দলটির নেতারা বলছেন, হত্যা, নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না।

শুক্রবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানিয়েছে দলটি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ছাত্রদের দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণমিছিলে পুলিশ-দলীয় সন্ত্রাসীদের হামলা, গুলি ও মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা বলেন, হত্যা-নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না।

বিবৃতিতে নেতারা বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ রাজপথে পথে নেমে এসেছে। সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ।

বিবৃতিতে নেতারা আর কালবিলম্ব না করে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের গণরায়কে মেনে নেওয়া এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

বিবৃতিতে স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১০

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১১

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১২

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৩

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৪

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৫

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৬

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৭

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৮

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৯

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

২০
X