কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে ছাত্রলীগের হুঁশিয়ারি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছবি : সংগৃহীত
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘এক দফা’ দাবিতে বিএনপির আল্টিমেটামের জবাবে পাল্টা রাজপথে বসে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে শেখ ওয়ালী আসিফ বলেন, লাখো জনতার সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কথায় কথায় বলেন, ঢাকায় বসে পড়বেন। আমরাও বলতে চাই, বাংলাদেশের সংবিধানের বাইরে এক চুল যদি নির্বাচন করার চিন্তাভাবনা আপনারা করে থাকেন, কোটি কোটি আওয়ামী লীগের লোক আমরাও ঢাকায় বসে পড়ব। আমরা দেখব কত ধানে কত চাল।

তিনি বলেন, আল্লাহও চান না এই রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় আসুক।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে নেতাকর্মীরা

এর আগে শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা বাংলার জয়’ গান পরিবেশন করা হয়।

সমাবেশ উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুমার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঢল নামে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি রয়েছেন।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এ সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X