কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের বড় সফলতা শেখ হাসিনা পালিয়েছে : মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পৃথিবীর বেশিরভাগ দেশের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বড় সফলতা হচ্ছে- শেখ হাসিনা পালিয়েছে, সেটাও আবার ভারতে। এই গণঅভ্যুত্থান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ই হতে পারত, কিন্তু তখন রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না।

রোববার (২০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের উদ্যোগে ‘জুলাই কারাবন্দিদের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক পদ্ধতি) আসন বন্টন চান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, জামায়াতসহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি, যদি নিম্নকক্ষে পিআর না হয়, তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হোক। আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি, তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একই সঙ্গে সরকারপ্রধান ও দলের প্রধান হতে পারবেন না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে।

গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে। তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কী?

সংগঠনের সদস্যসচিব সরকার নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হাসানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আইনজীবী অধিকার পরিষদের নেতা মো. খাদেমুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X