কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গিয়েছি : মির্জা ফখরুল  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবর দেখে ‘বেদনায় নীল’ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পাঁচ সমন্বয়ক গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতা খুলেই মনে হলো- বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখি, পুলিশ পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে। তারা একটি বাড়িতে ঢুকে এক সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে।

তিনি বলেন, এই কি পরিণতি, এটিই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, এক বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী?

মির্জা ফখরুল বলেন, আজ টেলিভিশনে, পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের নেতা-কর্মীরা যাদের তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে-পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি। কই, আমাদের সাংবাদিক ভাইয়েরা তো তাদের ছবি ছাপেন না। আমি অনুরোধ করব, প্লিজ, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। এবং যার যে অবদান আছে, সেটাকে স্বীকার করবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে একটি পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে এখন কেউ কথা বলে না। অথচ দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তার জীবন ও সবকিছু ত্যাগ করেছেন। খালেদা জিয়াকে নিয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপিকে বেকায়দায় ফেলতে যারা নানা রকম চাপ সৃষ্টি করছে, তাদের সে চেষ্টা কখনোই সফল হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন, কিন্তু পাশাপাশি ইঙ্গিত করছেন যেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না- এ ধরনের বক্তব্য সঠিক নয়। বরং আমরা সবসময় তাদের সংস্কার কর্মসূচিতে সহযোগিতা করছি এবং সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী।

গত ১৫ বছরে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবুও কেউ একবারের জন্যও আত্মসমর্পণ করেননি। আমি জোর দিয়েই বলছি- আমাদের কোনো নেতা সেই সময় মুচলেকা দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X