‎কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় যুব জাগপার মশাল মিছিল

মশাল মিছিল। ছবি : কালবেলা
মশাল মিছিল। ছবি : কালবেলা

‎জতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার প্রধান অঙ্গ সংগঠন যুব জাগপার নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। ‎রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় যুব জাগপা আয়োজিত মশাল মিছিলপূর্ব সমাবেশ হয়। এতে কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বক্তব্য দেন।

ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

‎নজরুল ইসলাম বাবলু বলেন, এ দেশের যুব সমাজ জানতে চায়- জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এই সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনো গ্রেপ্তার হয়নি কেন?

‎তিনি আরও বলেন, জুলাই, পিলখানা, শাপলা গণহত্যায় শেখ হাসিনার চূড়ান্ত বিচার না হলে এ দেশে আবারও ছাত্র-জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হতে পারে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের আঠার কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহ-প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন, মাহবুব আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X