কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব

মগবাজারে মশক নিধন কর্মসূচিতে বক্তব্যকালে সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত
মগবাজারে মশক নিধন কর্মসূচিতে বক্তব্যকালে সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত

জনগণকে সম্পৃক্ত করেই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন দলটির মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক মশক নিধন কর্মসূচিতে তিনি এ কথা জানান।

নীরব বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি। এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর অধীর আগ্রহে একটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে। এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে দেশে সংকট আরো তীব্র হবে। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

সাইফুল আলম নীরব বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। কিছু সুযোগসন্ধানী মানুষ নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুসময়ে দলে অনুপ্রবেশ করে বিরোধ সৃষ্টি করে। তবে দিন শেষে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা একত্রিত ও সুসংগঠিত।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই বিএনপির শক্তির উৎস। তিনি জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফসহ হাতিরঝিল থানা বিএনপিসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X