কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সংখ্যাগুরু-সংখ্যালঘু নই, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: মীর হেলাল

মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি।

শনিবার (২০ সেপ্টেম্বর) হাটহাজারী সদরে পার্বতী স্কুল মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল। এবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জাতিকে একটি বৈষম্যহীন সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেবে।

আগামী দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে বলে হুঁশিয়ার করে মীর হেলাল দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান। তিনি বলেন, গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানান কায়দায় দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার খেলা খেলেছে। মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে ছিনিমিনি খেলেছে তা আর কোনোদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, শাহেদুল আজম, এড. রিয়াদ উদ্দিন, বিএনপি নেতা রহমতুল্লাহ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন আলী, ডা. আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা জাসাসের সভাপতি কাজি সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সৈয়দ মোস্তফা আলম মাসুম, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সহসভাপতি বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হাটহাজারী উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশ, সদস্য সচিব শিমুল কুমার নাথ, উপজেলা যুবদলের সচিব নুরুল কবির, জি এম সাইফুল, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফি প্রমুখ নেতারা। ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ফি অর্ধেকের ঘোষণা আইনজীবীর

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১০

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১১

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১২

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

১৩

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

১৪

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৫

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

১৬

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

১৮

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

১৯

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

২০
X