নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

অর্থের অভাবে সন্তান বিক্রির চেষ্টা, পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

পরিবারটিতে শিশু খাদ্য, শুকনো খাবার ও আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ছবি : কালবেলা
পরিবারটিতে শিশু খাদ্য, শুকনো খাবার ও আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ছবি : কালবেলা

নেত্রকোনা পৌর শহরে অভাবের তাড়নায় নবজাতক যমজ সন্তান বিক্রির চেষ্টা করা পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান ও সমাজসেবার উপপরিচালককে সঙ্গে নিয়ে পরিবারটির বাড়িতে ছুটে যান। তাৎক্ষণিকভাবে শিশু খাদ্য, শুকনো খাবার ও আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাস জায়গায় একটি ঝুপড়িঘরে বসবাস করেন এক দম্পতি। ঘরটির বেশির ভাগ জায়গায় পলিথিন দিয়ে ঘেরা। বৃষ্টি এলে পানিতে ভরে যায়। ছোট একটি চৌকিতে ছয়জন মানুষের বসবাস।

চার সন্তানের জনক বাবা কখনও রাজমিস্ত্রির কাজ আবার কখনও রিকশা চালান। বড় দুই ছেলে ৬ ও ৪ বছর বয়সী কিন্তু অপুষ্টিজনিত কারণে তা বোঝার উপায় নেই। এত অভাব অনটনের মাঝে আবারও যমজ এক ছেলে-মেয়ের জন্ম হয়।

নবজাতক দুই সন্তান মায়ের বুকের দুধ পায় না। কারণ মায়েরও সঠিকভাবে খাবার খাওয়া হয় না। তাই কৌটার দুধ খাওয়াতে হয়। রিকশাচালক বাবার পক্ষে যা অসম্ভব। তাই বাধ্য হয়ে বাবা-মা দুজনই সিদ্ধান্ত নেন তারা যমজ বাচ্চা দুটি বিক্রি করে দেবেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিশু সুরক্ষা সমাজকর্মী শিশু বিক্রির বিষয়টি শনাক্ত করে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় উত্থাপন করে। ঘটনা জেনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেন। পরিবারের বড় সন্তানকে ‘শিশু পরিবার (বালক), নেত্রকোনা’তে লালন পালনের জন্য পাঠানো পরামর্শ দেন।

এ সময় নবজাতক যমজ শিশুর জন্য শিশুখাদ্য, পরিবারের জন্য শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ‎ জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, এ পরিবারটির সার্বিক তত্ত্বাবধান অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসন নিশ্চিত করা হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান কালবেলাকে বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এমন মানবেতর জীবনযাপন করা মানুষ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সচ্ছলদের অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X