কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার অভিনব প্রতিবাদ

সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম এবং সৌভিক করিমের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম এবং সৌভিক করিমের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ফেডারেশনের সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিমের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করেছে তাদের বন্ধু ও সহযোদ্ধারা।

শুক্রবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে দুর্ঘটনাস্থলে এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করা হয়। সদ্য প্রয়াত আরিফুল ইসলাম ও সৌভিক করিমের প্রতি এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত বন্ধু ও সহযোদ্ধারা ‘সড়কের মৃত্যুর মিছিল থামবে কবে’, ‘জীবন কোনও সংখ্যা নয়’, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম হত্যার বিচার কর’সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, কণ্ঠশিল্পী শায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, সমগীতের সভাপতি দিনা তাজরিন, শিক্ষক বীথি ঘোষ, সম্মিলিত পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন, সৈকত মল্লিক, চিত্র পরিচালক হাবিবুর রহমানসহ গণসংহতি ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

এর আগে বাদ আসর রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- অধ্যাপক আহমেদ কামাল, প্রয়াত আরিফুল ইসলামের পিতা খায়রুল ইসলাম, প্রয়াত সৌভিক করিমের পিতা এটিএম ফজলুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X