কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নুরের মিছিল 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

বিএনপিকে অভয় দিতে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদ।

বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান চতুর্থ দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে সোমবার (১৩ নভেম্বর) এই মিছিল করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার পরদিন থেকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয় এখন কার্যত পুলিশের নিয়ন্ত্রণে।

অবরোধ সমর্থনে বেলা সাড়ে ১১টার পর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। এরপর মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে অগ্রসর হয়। তারপর ফকিরাপুল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

গণঅধিকার পরিষদের মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়া ও আসার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X