কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ তপশিলে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে : রাশেদ প্রধান

বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশবাসী এক চরম দুঃসময় অতিক্রম করছে। জনবিরোধী তপশিল ঘোষণায় জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম ওফাত দিবস উপলক্ষে জাগপার উদ্যোগে ‘অবৈধ তপশিল বাতিল করো-গণতন্ত্র ফিরিয়ে দাও’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

রাশেদ প্রধান বলেন, গত পনেরো বছর ধরে পুরো দেশ এক ভয়াবহ দুঃশাসনের কবলে পড়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমানে দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা শৃঙ্খলিত। ভোটাধিকার ভূলুণ্ঠিত, মানবাধিকার লঙ্ঘিত। এই সংকটে দেশবাসী মওলানা ভাসানী, জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানের শূন্যতা অনুভব করছে।

রাশেদ প্রধান বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো একজন প্রতিবাদী সিংহপুরুষের অভাব দেশবাসী আজ অনুভব করছে। মওলানা ভাসানী আজ বেঁচে থাকলে দলবাজ আমলাতন্ত্র, দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী এবং এই সরকারের পরিণতি হতো গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া, মো. মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X