কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

বিদেশে কর্মরত শ্রমিকেরা। প্রতীকী ছবি
বিদেশে কর্মরত শ্রমিকেরা। প্রতীকী ছবি

সাময়িকভাবে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত ২০ জুলাই আমিরাতের দুবাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে মিছিল করে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মিছিলের বিষয়টি আরব আমিরাতের আইনের পরিপন্থি হওয়ায় ৫৭ জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিষেধাজ্ঞার আওতায় সবধরনের ভিসা অন্তর্ভুক্ত কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, যারা দুবাইয়ে মিছিল-মিটিং করেছে, তারা বিএনপি-জামায়াতের দুষ্টচক্র। তারেক রহমানের নেতৃত্বে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত দেশদ্রোহীরা। তাদের বিরুদ্ধে ওই দেশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সাধারণ বাংলাদেশিরা এর সঙ্গে সম্পৃক্ত নয়। দূতাবাসসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছি।

বায়রার সভাপতি আলী হায়দার চৌধুরী কালবেলাকে বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে আমিরাত থেকেই। দেশটিতে নতুন শ্রমিক পাঠাতে না পারলে রেমিট্যান্স আয় বৃদ্ধির সম্ভাবনা কমে আসবে। অন্যান্য দেশের শ্রমবাজারে এর তেমন প্রভাব নেই। কারণ প্রতিটি দেশ তাদের নিজস্ব পলিসি অনুসরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X