কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবে যে আমল

হাসতে হাসতে জান্নাত
হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবে যে আমল | ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, ‘আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত: আয়াত ৫৬)। আল্লাহর ইবাদত করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তাঁকে স্বরণ করা।

সৃষ্টিকর্তার ইবাদতের অন্যতম মাধ্যেম জিকির। কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো।’ (সুরা আহজাব: ৪১-৪২)।

আল্লাহর আদেশ-নিষেধ বাস্তবায়ন করাও আল্লাহর জিকির। আল্লাহতাআলা কোরআনুল কারিমে ৪০ বার তাকে স্মরণ করার কথা বলেছেন। কোরআনে বলা হয়েছে, ‘হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ’

সর্বাবস্থায় আল্লাহকে স্বরণের অর্থই হলো- ধ্যান-জ্ঞানে, উঠতে-বসতে, নিদ্রায়-জাগরণে, সকাল-সন্ধ্যা, দিন-রাতে, ঘরে-বাইরে আল্লাহকে ডাকার নাম-ই হচ্ছে জিকির।

জিকিরের মাধ্যেমে মনের শান্তি ও আত্মা তৃপ্তি লাভ করে। আল্লাহ বলেন, ‘যারা মুমিন (আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী) তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; আর জেনে রেখ– আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সুরা রা’দ, আয়াত নং ২৮)।

মুমিন আত্মায় প্রশান্তি পেতে নিরিবিলি পরিবেশে চুপচাপ আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ‘সুতরাং তোমরা আমাকে স্মরণ (জিকির) করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো; অকৃতজ্ঞ হইও না’ (সুরা বাক্বারা, আয়াত নং ১৫২)।

কোরআনে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে। বর্ণিত হয়েছে, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা-গবেষণা করে আসমান-জমিন সৃষ্টি বিষয়ে (তারা বলে) হে পরওয়ারদিগার! এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি।’ (সুরা আলে ইমরান : ১৯১)।

জিকিরের সময় আদব ও নিয়মের প্রতি দৃষ্টি দেওয়া গুরুত্বপূর্ণ-

এক. জিকিরে অজু করা জরুরি না হলেও অজু করে জিকির করলে বেশি ফজিলত পাওয়া যাবে।

দুই. কেবলামুখী হয়ে বসে জিকির করা উত্তম।

তিন. জিকির করতে হবে একাগ্রতার সঙ্গে।

চার. জিকিরের সময় বিশ্বাস রেখতে হবে আল্লাহ শুনছেন। আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রেখে জিকির করতে হবে।

পাঁচ. একনিষ্ঠ মনে জিকির করতে হবে।

ছয়. জিকিরে মহিলাদের বিশেষ শতর্কতা অবলম্বন করা জরুরি। এ সময় পুরুষ যেন নারীদের কণ্ঠ শুনতে না পায়, সেভাবে জিকির করতে হবে।

সাত. জিকিরে উচ্চারিত শব্দগুলোর অর্থের প্রতি খেয়াল রাখতে হবে। আংশিক শব্দ উচ্চারণে অর্থের গড়মিল হয়ে যেতে পারে।

জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (বোখারি শরিফ, হাদিস নং ৬০৪৪।

জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া সহজ হবে। আল্লাহকে পেয়ে গেলে কবর, হাশর, পুলসিরাতের পথ সহজেই পার হওয়া যাবে। হাসতে হাসতে মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। এ যা মুমিন মুসলমানের জন্য নিয়ে এসেছে অফুরন্ত সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X