কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল কিংবা বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

লায়ন ফারুক বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেই পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে- এ কথা কোনো রাজনীতিবিদ বা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করে না। জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। কিন্তু পরাজিত এই শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই গণঅভ্যুত্থানের ঐক্য অটুট রাখতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরেই তিনি রাজনীতি করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির নেতা আবু সালেহ প্রমুখ।

পরে প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X