বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপি দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, বিএনপি কারও বিরুদ্ধে কুৎসা রটনা বা ঘৃণা ছড়ায় না, বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায়। দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কটূক্তি করেননি। তিনি সবসময় দেশের উন্নয়ন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে ব্রতী। অথচ একটি মহল রাজনৈতিকভাবে দুর্বল হয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি বিশ্বাস করে, জনগণই সব ক্ষমতার উৎস। তাই বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। অন্য দলের সমালোচনা নয়, দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।

হাশেম উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এবিএমএ রাজ্জাক, মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।

উঠান বৈঠকে বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা কফিল উদ্দিন আহমেদের বক্তব্যে উৎসাহিত হয়ে বিএনপির প্রতি তাদের সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X