কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১৮ মাসে ২ হাজার কোটি ডলার হারালেন জাকারবার্গ

মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

মেটাভার্স খাতে বিনিয়োগ করে গত ১৮ মাসে সাড়ে ২১ বিলিয়ন বা ২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।

ফরচুনের খবরে বলা হয়, মেটার রিয়েলিটি ল্যাবস ইউনিট প্রতিষ্ঠানটির ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির দিকটি সামলে থাকে। বিভাগটির দ্বিতীয় ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, রিয়েলিটি ল্যাবস ইউনিট ৩ দশমিক ৭ বিলিয়ন (৩৭০ কোটি) মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এ নিয়ে ২০২২ সালের পর থেকে এই ১৮ মাসে এই বিভাগটির সাড়ে ২১ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর ২০২০ সালের পর থেকে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩৪ বিলিয়ন ডলারে।

তবে এত লোকসানের পরও জাকারবার্গ বলেছেন, এআই ও মেটাভার্স নিয়ে এখনো তিনি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি এ খাতই তার প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন : টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ নিয়ে এলো মেটা

এ ছাড়া বিনামূল্যের অনলাইন ভিআর ভিডিও গেম ‘হরাইজন ওয়ার্ল্ডস’-এ কম ব্যবহারকারী নিয়ে চিন্তিত নয় বলেও ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ।

গত বুধবার জাকারবার্গ বলেন, হরাইজনের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যবহারকারী ধরে রাখাই প্রধান কাজ। আর এ ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি করছি।

তিনি আরও বলেন, অ্যাভাটারের ক্ষেত্রেও আমরা বড় ধরনের উন্নতি করেছি। এটি আমাদের মোবাইল অ্যাপ এবং ভিআর ও মিশ্র বাস্তবতার মধ্যে একটি সেতুবন্ধন হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার উপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১০

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

১১

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

১২

‘কসাই শামীম’ গ্রেপ্তার

১৩

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

১৫

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১৭

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১৮

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১৯

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

২০
X