কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাসা-বাড়ির গ্যাসের দাম দ্বিগুণ করার দাবিতে প্রচার, যা জানা গেল

রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই। ছবি : সংগৃহীত
রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত কষ্ট করে বাজার করলেন! রান্না করবেন কিভাবে?’ শিরোনামে #BangladeshCrisis হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডের ডান পাশে নিচে ‘আগেই ভালো ছিলাম’ একটি লেখাটি দেখা যায়।

এর মাধ্যমে বোঝানো হয়েছে, বাসা-বাড়িতে গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে মানুষ বাজার করতে পারলেও রান্না করতে পারবে না।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্যকে সঠিক বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোক্তা পর্যায়ে বাসা-বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম দ্বিগুণ করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বরং শিল্প খাতে গ্যাসের দাম দ্বিগুণ করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), যা ইতোমধ্যে জ্বালানি বিভাগের নীতিগত অনুমোদন পেয়েছে। বাসা-বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব করা হয়নি।

অনুসন্ধানের শুরুতে গ্যাসের মূল্যবৃদ্ধি বিষয়ক প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ৭ জানুয়ারি প্রকাশিত হওয়া, ‘দ্বিগুণ হচ্ছে শিল্প খাতে গ্যাসের দাম’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে (শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ) ৩০ টাকা ৭৫ পয়সা দিতে হয়। এলএনজির গড় আমদানি ব্যয় ৬০ থেকে ৬৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করা হয়। কিন্তু প্রতিশ্রুত গ্যাস মিলছে না।

এ ছাড়া প্রথম আলো, ইত্তেফাক, এবং জনকণ্ঠের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও এই তথ্যের স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়। তবে বাসা-বাড়ির গ্যাসের দাম বৃদ্ধির কোনো তথ্য প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম ১২ কেজি সিলিন্ডারে ৪ টাকা বেড়েছে।

সুতরাং, কেবল শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে বাসা-বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X