কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত বই নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস

উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা বই ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’র  প্রকাশনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা বই ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’র প্রকাশনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা প্রকাশিত বই ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

রোববার (১৬ মার্চ) বিকেলে বইটির বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে তিনি লেখেন, বইটা জুলাই গণঅভ্যুত্থানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা, সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস না। গতকাল প্রকাশনা অনুষ্ঠানেও বলেছি, আবারও বলছি। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ বইটা আমার চোখে গণঅভ্যুত্থানকে যেভাবে দেখেছি সেই অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা। সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস না। ব্যক্তি আসিফ মাহমুদের অভ্যুত্থানের অভিজ্ঞতাকে সম্পূর্ণ গণঅভ্যুত্থানের ইতিহাস হিসেবে ধরে নেওয়া ভুল হবে।

গণঅভ্যুত্থানের ইতিহাস তখনই পূর্ণতা পাবে যখন অন্তত আরও কয়েকশ জন তাদের অভিজ্ঞতা লিখবে। তখনই কেবল পাঠক সব মেলাতে পারবেন। জুলাইয়ের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য সারাদেশের সব সংগঠকদের লিখতে আহ্বান জানাচ্ছি।

এ ছাড়াও বইটি সংক্ষিপ্ত, এখানে অনেক বড় ঘটনাকেও ১ লাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। মাত্র ১২০ পৃষ্ঠায় আমার নিজের অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা সম্ভব নয়। পরে ফ্রি সময় পেলেই এ বইয়ের টাইমলাইন ধরে ধরে বিস্তারিত লিখব ইনশাআল্লাহ। বিস্মৃত হয়ে যাওয়ার শঙ্কা থেকেই ছোট আকারে প্রাথমিকভাবে লিখে রাখা।

এত বিস্তৃত গণঅভ্যুত্থান, লাখ লাখ মানুষের অংশগ্রহণ, শত শত জায়গায় শত শত ঘটনা। সব আমার চোখের সামনে ঘটেনি, যা ঘটেছে তাই জায়গা করে নিয়েছে এ বইতে। এজন্যই আরও লিখা আসা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনার ইতিহাস লিখাটা সবসময় চ্যালেঞ্জিং, প্রথম চ্যালেঞ্জটা আমিই নিলাম। শুরুটা করলাম, এবার আপনারাও লিখুন। পূর্ণতা পাক জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X