ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দলে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে(আইসিসি) দেওয়া প্রথম দলটির সদস্য ছিলেন ডানহাতি এই পেসার। বিশ্বকাপে যাওয়া যখন প্রায় নিশ্চিত; ঠিক তখনই সবকিছু বদলে গেল।

স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে বাদ পড়ে যান তিনি। তার জায়গায় সুযোগ মিলেছিল তানজিম হাসান সাকিবের। পুরো টুর্নামেন্টে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। তাতে প্রশংসিতও হয়েছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল।

দলে এমন প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক মনে করেন সাইফউদ্দিনও। একই সঙ্গে নিজের পারফরম্যান্সেও উন্নতিতে মনোযোগের কথা জানিয়েছেন তিনি। আজ রোববার (৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৭ ম্যাচে ৬.২০ ইকোনমিতে বোলিং করে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের কোনো পেসারের যা সর্বোচ্চ।

তরুণ এই পেসারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘দেখুন প্রতিদ্বন্দ্বিতার তো শেষ নেই। ভালোর ওপরে তো ভালো আছে। চেষ্টা করব আরও ভালো করার। অবশ্যই আমি তাকে (সাকিব) এপ্রিশিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে (বিশ্বকাপে)। আমার সে কলিগ আবাহনীতে, আমরা একসঙ্গে খেলেছি।’

কেউ ভালো খেলবে, আবার কেউ খারাপ—সেসব চিন্তা না করে নিজের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী সাইফউদ্দিন, ‘ক্রিকেটারদের কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। এটার জন্য খুব বেশি চিন্তা না করে কীভাবে আরও ভালো কিছু করা যায়, সেদিকে চেষ্টা করব। প্রত্যেক ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও (সাকিব) ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বয়সভিত্তিক থেকেই বাংলাদেশ ক্রিকেটের অংশ সাইফউদ্দিন। এমন প্রতিদ্বন্দ্বিতা তার জন্য নতুন কিছু নয়। আগেও এমন পরিস্থিতি সামলেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। অনুশীলনের ওপরেই থাকি।’

বাংলাদেশের বাস্তবতায় সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটার সংখ্যাও খুব বেশি নয়। এটাতে ইতিবাচক মনে করেন এই পেসার, ‘আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০-২৫ জন, যতটুকু আমি মনে করি…।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X