স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নেওয়া তামিমের প্রতি বিসিবির কৃতজ্ঞতা

দেশসেরা এই ওপেনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। ছবি : সংগৃহীত
দেশসেরা এই ওপেনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দুই দিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অপেক্ষা শেষ হয়েছে তামিমের বিদায়ের মাধ্যমে।

বিসিবি তামিমকে দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমকে উদ্দেশ্য করে বিসিবি লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণার মধ্য দিয়ে অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হলো।’

তামিমের অসামান্য অবদান ও স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিবি আরও লিখেছে, ‘তোমার আইকনিক সেঞ্চুরি ও অগণিত স্মৃতি চিরকাল ভক্তদের হৃদয়ে অমলিন থাকবে। তুমি আমাদের দেখিয়েছ কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। স্বপ্ন পূরণের সাহস, আশা জোগানো এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা।’

বিসিবি তামিমের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে একটি কাভার ফটো প্রকাশ করেছে, যেখানে তাকে ‘নতুন প্রজন্মের প্রেরণাদাতা’ বলে অভিহিত করা হয়েছে।

২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। তিন ফরম্যাটে তিনি দেশের পক্ষে ৩৮৭ ম্যাচ খেলে ১৫,১৯২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি।

তামিম তার অবসরের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে আমি চাই না, আমার বিষয়টি দলের মনোযোগ ব্যাহত করুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X