স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি অধিনায়কত্বে বদল নিয়ে কী বললেন বিসিবি সভাপতি?

শান্তর বদলে কে আসছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। ছবি : সংগৃহীত
শান্তর বদলে কে আসছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, তবে নতুন অধিনায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য জানিয়েছেন, খুব শিগগিরই এ সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্য দুই ফরম্যাটে বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত গত বছরই জানিয়ে দিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেন লিটন দাস। তবে সামনের চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে বিসিবি নতুন একজন অধিনায়ক খুঁজছে, যে দীর্ঘমেয়াদে দলকে সামনে এগিয়ে নিতে পারবেন।

শনিবার (০৮ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতোমধ্যে দুই-একজন অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে চলে যাননি। এমন কাউকেই দায়িত্ব দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়। ফারুক আহমেদ জানিয়েছেন, তারা পরিকল্পিতভাবে দলকে গড়ে তুলতে চান, যেন পরবর্তী বিশ্বকাপে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দিতে পারে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমি শুধু বিশ্বকাপকে লক্ষ্য করে পরিকল্পনায় বিশ্বাস করি না। ২০০৭ সালে যখন আমি নির্বাচক ছিলাম, তখন তামিম-সাকিব-মুশফিকরা উঠে এসেছিল। এবারও আমরা ক্রিকেট অপারেশন্স বিভাগের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোবো।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবিকে এফটিপির বাইরে একটি অতিরিক্ত সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে, যা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। বিসিবি বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।

বিসিবি সভাপতির ভাষ্য, ‘পাকিস্তান আমাদের জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের বিপক্ষে একটি অতিরিক্ত সিরিজ খেলতে চায়। সূচি নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X