স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

আফগানিস্তান-বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি আজ। ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তান-বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি আজ। ‍ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (০৫ অক্টোবর) দুই দল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে। প্রথম দুই ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে জিতেছিল টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে আফগানিস্তান-বাংলাদেশ।

এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দুবারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তার পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

আফগানিস্তান-বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই ম্যাচটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X