স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে লড়াই শুরু আজ

প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ; কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পায় তারা। প্রথম ম্যাচ ৪ উইকেটে জয়ের পর, শেষ দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ উইকেটে জিতে টাইগাররা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এই ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

আফগানিস্তানের পর ওয়ানডে ফরম্যাটে আরও দুই সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X