কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আবার খেলা বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে ভালোই খেল দেখাচ্ছে বৃষ্টি। টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বাধায় পড়ে নিউজিল্যান্ড। দলীয় স্কোর যখন ৯ রান, খেলা হয়ে যায় বন্ধ। ঘন্টা দুয়েক পর আবার মাঠে গড়ায় খেলা। ওভার নেমে আসে ৪২ ওভারে।

৩৩.৪ ওভার খেলা হওয়ার পর আবার মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। সন্ধ্যা সাতটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৩৬ রান।

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে বল হাতে ধসটা শুরুটা করেন পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনার অ্যালেনকে ৯ রানে ফেরান তিনি। দুই রানের ব্যবধানে তিনে নামা বোয়েজকেও ফেরান এই কাটার মাস্টার।

তবে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৯৭ রানের জুটিতে কিউইদের ম্যাচে ফেরান ইয়াং। আবারও ফিজের আঘাত। ৪৪ রান করা নেকোলসকে ফাঁদে ফেলেন এলবিডব্লিউতে। এরপর নাসুমের আঘাত। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৫৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অপর ওপেনার ইয়াং।

রাচিন রবীন্দ্রকেও ফেরান নাসুম। কিউই এই মিডল অর্ডার ব্যাটার ফেরেন শূন্য রানে এলবিডব্লিউ হয়ে। ক্রিজে রাঅপরাজিত আছেন টম ব্লান্ডেল ও কোলে ম্যাককঞ্চি।

বৃষ্টি হলেও মিরপুরে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা খুব কম। কারণ এই স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম বেশ ভালো। এই মাঠে ওয়ানডেতে একটি মাত্র ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা আছে। সেটিও ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১০

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১১

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১২

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১৩

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১৪

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৫

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৬

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৭

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

২০
X