স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিযোগিতায় টানা দুই হারের কারণে স্বাগতিকদের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই টাইগার শিবিরে। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। এমন আভাসই দিয়েছেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পুনের এমসিএ স্টেডিয়ামের উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি। তাই বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচে টপ অর্ডারদের জ্বলে ওঠার কোনো বিকল্পই দেখছেন না বিশ্লেষকরা। বিশ্বকাপের তিন ম্যাচেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগারদের ওপেনিং জুটি। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৯ রান সংগ্রহ করেছিল তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। ইংল্যান্ডের বিপক্ষে ১৪ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। সর্বোচ্চ ১৬ রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আরেক ওপেনার লিটন দাসও ব্যর্থ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ওপেনার। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।

তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে একটি পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে শেখ মেহেদী বা নাসুম আহমেদের একজনকে একাদশে দেখা যেতে পারে। এ ছাড়া অন্য পজিশনগুলোতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে অধিনায়ক সাকিব পায়ের চোটে না খেলতে পারলে, একাদশে থাকতে পারেন তামিম।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের আলাদা পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X