স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডি ককের শতকে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা  

ডি ককের  ব্যাটে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
ডি ককের ব্যাটে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

নিজেদের বিশ্বকাপ মিশন ট্রাকে আনার জন্য আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেই লক্ষ্যে আজ মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়েতে বিশ্বকাপের ২৩তম ম্যাচে টসে হেরে বোলিংয়ে ভালো শুরু করে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে’তে দুই উইকেট ফেলে দিয়ে প্রোটিয়াদের চাপে ফেলতে সক্ষম হয় শরীফুল-মিরাজরা। তবে এরপরই ডি কক এবং মার্করামের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় এই বিশ্বকাপে দারুণ খেলতে থাকা প্রোটিয়ারা।

ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে টস জিতে ব্যাটিং নিতে দ্বিধাবোধ করেননি প্রোটিয়া অধিনায়ক আদ্রিয়েন মার্করাম। তবে কাঙ্খিত শুরু তাকে এনে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকার ওপেনাররা।

মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে দ্বিতীয় ওভারেই মিলতে পারত উইকেট। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে রেজা হেনড্রিকসের ক্যাচ ছাড়েন তানজিদ হাসান।

তবে হেনড্রিকসকে বেশিক্ষণ টিকতে দেন নি শরীফুল। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে এই ওপেনারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল। গুড লেন্থ থেকে খানিকটা ইন সুইং করা বল ব্যাট-প্যাডের ফাঁক গলে উইকেটে আঘাত হানে। এরপরের ওভারে আবার বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দেন মিরাজ। বিপদজনক ফন ডার ডুসেনকে ১ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ।

তবে এরপরের থেকেই পুরোটুকুই ডি কক শো। মার্করামের সাথে মিলে ১৩১ রানের জুটিতে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় ডি কক। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুজনই তুলে নেন নিজেদের ফিফটি। ৬০ রানে অধিনায়ক সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। তবে মার্করামের ফেরার পরেই এই বিশ্বকাপে নিজের তৃতীয় শতক তুলে নেন ডি কক।

এখন ক্লাসেনকে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছেন তিনি। ৩৬ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২০৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১০

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১১

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১২

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৪

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৭

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

২০
X