স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নতুন পুরস্কারে মনোনীত মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নিজের নতুন যাত্রা শুরু করেন আর্জেন্টাইন অধিনায়ক। বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করেন মার্কিন ফুটবল আঙিনা। মায়ামিকে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাইয়ে দেন মেসি। দুর্দান্ত মৌসুম শুরুর কারণে এবার ‘এমএলএস নিউকামার’ বা এমএলএস নবাগত বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত তিনে জায়গা করে নিয়েছেন এমএলএম টেন।

যুক্তরাষ্ট্রে যোগ দিয়েই লিগস কাপের শিরোপা জিতেছিলেন মেসি। শিরোপার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছিলেন মায়ামি অধিনায়ক। পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত ফুটবল প্রদর্শনের পাশাপাশি মেজর লিগেও দারুণ ছন্দে ছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। জুলাইয়ে মায়ামিতে যোগ দিয়ে এমএলএসে মাত্র ছয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মেসি। আর তাতেই এমএলএস নবাগত বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত হলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

মেজর লিগে মেসির সঙ্গে সেরা তিনে মনোনীত হয়েছেন সেইন্ট লুইসের এডুয়ার্ড লোয়েন এবং আটলান্টা ইউনাইটেডের জিওরগোস গিয়াকোমাকিস। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কের মতো তারাও দুর্দান্ত খেলেছেন। অন্যদিকে জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেন মেসি।

যদিও ১১ গোলের ১০টি-ই লিগস কাপে করেছেন মেসি। মেজর লিগে ছয় ম্যাচে মাত্র এক গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তা ছাড়া তার দল ইন্টার মায়ামিও প্লে অফে জায়গা করতে পারেনি। তাই আগামী চার মাস বিশ্রামে থাকবেন মায়ামি তারকা। নতুন মৌসুম শুরুর আগে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার অধিনায়কের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X