ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি নির্বাচিত হলেও পিএসএলে খেলবেন সাকিব

এমপি হলেও সাকিব পিএসএল খেলবেন। ছবি : সংগৃহীত
এমপি হলেও সাকিব পিএসএল খেলবেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবেই ধরা হয় সাকিব আল হাসানকে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার এবার ক্রিকেটের পাশাপাশি নাম লেখাচ্ছেন রাজনীতিতে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনেকের মনে প্রশ্ন জয়ী হলে সাকিব খেলবেন কি না?

অবশ্য সাকিব তার ভক্তদের চিন্তামুক্ত করেছেন জানিয়ে যে তিনি সংসদ সদস্য হলেও খেলা চালিয়ে যাবেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান সংসদ সদস্য হলেও তিনি খেলা চালিয়ে যাবেন।

১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের নবম আসরে খেলার জন্য নাম পাঠিয়েছেন সাকিব। তাই আশা করা হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে দেখা যাবে পাকিস্তানের টি-টোয়েন্টি আসরে।

২৫৪ জন বিদেশি খেলোয়াড় এবারের পিএসএলের নিলামে নিবন্ধন করেছেন। আগামী ১৩ ডিসেম্বর লাহোরে হবে পিএসএলের নিলাম। নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা আজ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে ২০ জন তারকা জায়গা পেয়েছেন সর্বোচ্চ ক্যাটাগরি প্ল্যাটিনামে। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান, ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস, আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও স্পিনার মুজিব উর রহমান।

প্ল্যাটিনাম ক্যাটাগরিতে আরও আছেন- ইংলিশ তারকা ডেভিড উইজ, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন মুনরো, ইংলিশ তারকা জেমস ভিন্স ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেনের মতো তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১০

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১১

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১২

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৩

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৪

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৫

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৬

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৮

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৯

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

২০
X