কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অবসর নিয়ে যে মন্তব্য করল আইসিসি

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

অনেকটা আকস্মিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেই এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তামিমের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তামিমের অবসরের পর আইসিসির ওয়েবসাইটে একটি ফিচার প্রকাশ করা হয়েছে। সেই ফিচারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তামিমের অবসরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর নয়।

আইসিসির মতে, ‘ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম।’

গতকাল বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে তার দল। এসব বাজে মুহূর্তই তামিমকে অবসরের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করে আইসিসি। সংস্থাটি লিখেছে, ‘সাম্প্রতিক ঘটনাবলি এবং আফগানিস্তানের বিপক্ষে হারের একদিন পর সংবাদ সম্মেলনে তামিম অবসর ঘোষণা করেছেন।’

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হোটেলে অবসরের সিদ্ধান্ত জানান তামিম।

তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম। ভিন্ন ভিন্ন কারণ আছে, আমার মনে হয় না বলার দরকার আছে। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। আমার মনে হয়েছে এটাই ঠিক সময়। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ দিব।’

তিনি বলেন, ‘আমি সব সময় একটা কথা বলেছি, আমি খেলেছি... (কান্না)। আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণের জন্য (আবার কান্না)। কাজেই আমি নিশ্চিত না আমি তাকে কতটা গর্বিত করতে পেরেছি পুরো ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে। আরও অনেকেই আছে যাদের ধন্যবাদ দিতে হবে। আমার সবচেয়ে ছোট চাচা যিনি ইন্তেকাল করেছেন আকবর খান, ওনার হাত ধরেই আসলে আমার প্রথম ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। আমি তাকে ধন্যবাদ দেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X