স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ও দেশের বাইরে বিপিএল দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজস্ব ভাগাভাগির বিতর্ক মাথায় নিয়েই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে নবাগত দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্টটি দেশের মধ্যে সম্প্রচার করছে টি স্পোর্টস ও গাজী টিভি। তবে দেশের বাইরের দর্শকরাও উপভোগ করতে পারবেন এ প্রতিযোগিতাটি।

বাংলাদেশে বিপিএল টেলিভিশনের পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হচ্ছে র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে। বাংলাদেশের বাইরে পাকিস্তানে সরাসরি বিপিএল দেখা যাবে টেন স্পোর্টস চ্যানেলে। তাছাড়া দেশটিতে অনলাইনেও বিপিএল দেখতে পারবেন দর্শকরা। ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে সরাসরি দেখতে পারবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা।

পার্শ্ববর্তী দেশ ভারতের দর্শক-সমর্থকরাও সরাসরি টিভি পর্দায় বিপিএল দেখতে পারবেন। ফ্যানকোডে বাংলাদেশের ঘরোয়া লিগের জমজমাট আসরটি দেখতে পারবে ভারতীয়রা।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকেও চলমান বিপিএল দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। সংযুক্ত আরব আমিরাত, কাতার, আলজেরিয়া, ইরান, বাহরাইন, ইরাক ও সৌদি আরবসহ মোট ২৭টি দেশে বিপিএল সরাসরি সম্প্রচার করছে ক্রিকবাজ ও ক্রিকলাই। দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশেও টুর্নামেন্টটি সম্প্রচার করবে ক্রিকবাজ ও ক্রিকলাইফ।

উত্তর আমেরিকা মহাদেশ থেকেও বিপিএল দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থক। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হন্ডুরাস, কানাডা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আসরটি সম্প্রচার করবে উইলো টিভি। এ ছাড়া সমগ্র পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে বিপিএল দেখতে পারবেন দর্শকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১০

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১১

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১২

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৩

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৪

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৫

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৬

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৭

ব্রাজিলের জালে জাপানের গোল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

২০
X