স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-ওমরজাইয়ের দৃঢ়তায় রংপুরের প্রথম জয়

বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই। ছবি : সংগৃহীত
বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই। ছবি : সংগৃহীত

বিপিএলের দশম আসরে সিলেট সিক্সার্সকে হারিয়ে জয়ে ফিরেছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটে জিতেছে রংপুর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানের মামুলি সংগ্রহ গড়ে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

১২১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে রংপুর রাইডার্সও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শ্রীলঙ্কান লেগ স্পিনার দুশান্থ হেমান্ত’র হ্যাটট্রিকে ৩৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে নুরুল হাসান সোহানের দল। তবে দুই বিদেশি বাবর আজম ও ওমরজাইয়ে দৃঢ়তায় ৪ উইকেটের জয় পেয়েছে রাইডার্স।

দলীয় ১২ রানের মাথায় রনি তালুকদারকে আউট করেন রিচার্ড এনগারাভা। পরের ওভারে আবারও ডাক মারেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রান্ডন কিং। তানজিম হাসান সাকিবকে টানা ছক্কা হাঁকাতে গিয়ে ৮ রানে ফেরেন রংপুর অধিনায়ক।

ইনিংসের সপ্তম ওভারে ওভার আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করেন লঙ্কান স্পিনার দুশান্থ হেমান্থ। শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ নবি ও শেখ মেহেদী হাসানকে সাজঘরে ফেরত পাঠান সিলেট স্পিনার। দলীয় ৩৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় হারের দেখতে শুরু করেছিল রাইডার্স বাহিনী। কিন্তু তখনও উইকেটে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

সপ্তম উইকেটে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম। এই জুটিতে রংপুপকে আসরের প্রথম জয় এনে দিয়েছেন তারা। বাবর আজম ৪৯ বলে ৬টি চারের সাহায্যে ৫৬ রানে অপরাজিত থাকেন। আরেক বিদেশি রিক্রুট ওমরজাই ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান আফগান অলরাউন্ডার।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। নবম ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় মাশরাফীর দল। নাজমুল হোসেন শান্ত বাদে বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। মোহাম্মদ মিঠুন, মাশরাফী মোর্তুজা, জাকির হাসান ও ইয়াসির আলীরা ব্যর্থ হন। নাজমুল শান্ত ১৪ রানে বিদায় নেন। ষষ্ঠ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে সিলেটকে ১২০ রানের পুঁজি এনে দেন বেন কাটিং ও বেনি হাওয়েল। ৩৬ বলে ৩৯ রানের ইনিংসে বিদায় নেন অস্ট্রেলিয়ান পেস অলরাউন্ডার কাটিং। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার হাওয়েল সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও মেহেদি হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১০

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

১১

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

১২

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

১৩

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

১৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

১৫

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

১৬

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১৭

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১৮

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১৯

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

২০
X